কুমিল্লার রূপসাগর – ঘর হতে শুধু দুই পা ফেলিয়া – (কুমিল্লা দর্শন ১)

কুমিল্লার রূপসাগর
কুমিল্লার রূপসাগর

কুমিল্লার রূপসাগর – rup sagor comilla

সেনাবাহিনী পরিচালিত কুমিল্লার রূপসাগর একটি অনিন্দ্যসুন্দর পর্যটন স্থান। কুমিল্লা ক্যান্টমেন্ট থেকে পশ্চিমে তথা ঢাকার দিকে দুই কিলোমিটার এলেই এই স্পটের গেট পাওয়া যায়; সেনাসদস্যরা সেটি নিয়ন্ত্রণ করেন। কুমিল্লার যে কোন জায়গা থেকে এখানে আসার জন্য নানান ধরনের বাহন আছে, তবে মটর সাইকেল নিয়ে আসলে হেলমেট মাস্ট, নইলে ঢুকতে পারবেন না।

এক নজরে…

রূপসাগর পার্ক
রূপসাগর পার্ক

এটি আকারে এবং আয়োজনে দিনাজপুরের রামসাগরের মত, তবে আয়তনে ততটা নয়। মূল গেট দিয়ে বেশ খানিকটা পথ হেঁটে গেলে তবেই টিকেট কাউন্টার পাওয়া যায়; জনপ্রতি টিকেট ৫০ টাকা। টিকেট কাউন্টারের উল্টোদিকে রয়েছে কার পার্কিং এরিয়া। এখানে কোন টাকা লাগেনি। কার পার্কিং এরিয়ার সাথেই লাগোয়া আছে একটি সুন্দর মসজিদ

দীঘি

রূপসাগর

রূপসাগর অংশে টিকেট দেখিয়ে প্রবেশ করতেই দীঘির উপর দিয়ে বয়ে আসা শীতল বাতাস শরীর জুড়িয়ে দিয়ে গেল। গতকাল সকালে বৃষ্টি হবার দরুন সারাদিন চমৎকার আবহাওয়া পেয়েছে কুমিল্লাবাসী। বিকেলে মেঘমুক্ত ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল, উপচে পড়া ভীড় ছিল এখানে।

গেট দিয়ে প্রবেশ করে কিছুদূর এগোলেই হাতের ডানে একটি স্ন্যাক্স শপ আছে, আর এর বামেই হচ্ছে ঘাট যেখান থেকে বোট ছেড়ে যায়। আমরা সাতজন ২০ মিনিট বোটে চড়েছি ১০০ টাকার বিনিময়ে।

ভেতরের পরিবেশ

রূপসাগর

এটিকে চতুর্দিকে পরিবেশন করে আছে সুন্দর পিচঢালা রাস্তা, নানান ধরনের গাছ গাছালি এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে; চারিদিকে ফুটে আছে নানান রঙের ফুল। ঘাটের উল্টোদিকে টিলার উপরে একটি ক্যান্টিন আছে; এখানে ফাস্টফুডসহ নানান ধরনের আইসক্রিম পাওয়া যায়, বসার জন্য রয়েছে চমৎকার আয়োজন।

সেনাবাহিনী পরিচালিত একটি পর্যটন স্থান যেমন হওয়া দরকার, এটি ঠিক তেমনই। কুমিল্লার ভ্রমণস্থানগুলোর মধ্যে এটি একটি মাস্ট ভিজিট প্লেস। দেখে যাবার আমন্ত্রণ রইল।

Scroll to Top